ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সব পদ থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বহিষ্কার

Live News Bangla71
  • আপডেট সময় : ০৩:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সমীরণ দেওয়ানকে বহিষ্কার করা হয়ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে নেত্রকোনার উপজেলা বিএনপির দুই নেতাকেও বহিষ্কার করা হয়।

সমীরণ দেওয়ান ২৯৮নং খাগড়াছড়ি আসন থেকে ফুটবল প্রতীকে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগে বিএনপি থেকে তিনি দলীয় মনোনয়ন চান। পরে দল কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়াকে দলীয় মনোনয় দেন।

সমীরণ দেওয়ান ২০০৮ সালে ধানের শীষ প্রতীকে সংসদ নির্বাচনে অংশ নেন। সে সময় আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী যতীন্দ্র লাল ত্রিপুরার বিপরীতে তিনি প্রায় ৬৩ হাজার ভোট পেয়ে পরাজিত হন।

এ বিষয়ে সমীরণ দেওয়ান বলেন, আমি তো স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। দল থেকে বহিষ্কার করলে আমার তো আর কিছু করার নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সব পদ থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বহিষ্কার

আপডেট সময় : ০৩:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬