ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সরকারি জমি দখলের চেষ্টা, বিএনপি নেতা গ্রেফতার

Live News Bangla71
  • আপডেট সময় : ১০:৩৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি খাস জমি দখলের চেষ্টার অভিযোগে করা মামলায় আবুল কাশেম নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিষয়টি রাতে নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি সাইফুল আলম। এর আগে দুপুরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার করা আবুল কাশেম ওরফে কাশেম ডুবাই (৫০) হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুর আহমেদের ছেলে। তিনি হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজারের পূর্ব পাশে গোলতলা পর্যটন কেন্দ্র ও আশপাশের সরকারি খাস জমি দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে দখলের চেষ্টা করে আসছিল। গত ৮ জানুয়ারি দুপুরে সরকারি জমিতে ভূমিহীনদের কাছে জাল কাগজপত্র দেখিয়ে জমি বিক্রির অভিযোগ পেয়ে ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। অভিযুক্তরা তাদের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে জমি ছাড়বে না বলে হুমকি দেয়।

এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকিও দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানের সময় দুই জনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।

হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, ঢাকা থেকে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা, চাঁদাবাজি, প্রতারণা ও সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরকারি জমি দখলের চেষ্টা, বিএনপি নেতা গ্রেফতার

আপডেট সময় : ১০:৩৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬