সংবাদ শিরোনাম ::
সাইবার হামলার আশঙ্কায় জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
সাইবার হামলার ঝুঁকি এড়াতে জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক তাদের ওয়েবসাইটের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রেখেছে। এতে গ্রাহকরা ওয়েবসাইটের মাধ্যমে কোনো তথ্য বা সেবা পাচ্ছেন না।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করলে একটি নোটিশ দেখা যায়। সেখানে জানানো হয়, ওয়েবসাইটটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে এবং শীঘ্রই চালু হবে। জনতা ব্যাংক পিএলসি এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এরপর একাধিকবার চেষ্টা করেও ব্যাংক দুটির ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হয়নি।


























