ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬

Live News Bangla71
  • আপডেট সময় : ০৮:৫৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুইজারল্যান্ডের একটি শহরে যাত্রীবাহী বাসে আগুন লেগে কমপক্ষে ৬ জনের প্রাণহানি ঘটেছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানী বার্ন থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে ফ্রিবার্গ ক্যান্টনের কেরজারের কেন্দ্রস্থলে এই ঘটনাটি ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

পুলিশ জানিয়েছে, কমপক্ষে ৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং একজন উদ্ধারকারীও আহত হয়েছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, একজন ব্যক্তি নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা তাৎক্ষণিকভাবে এটি নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় গণমাধ্যমে পোস্ট করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আগুনের তীব্রতায় বাসটির কাঠামো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। দুর্ঘটনার শিকার বাসটি কেরজার্স থেকে ১৭ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ডুডিনজেন পৌরসভা থেকে এসেছিল।

পুলিশের মুখপাত্র ফ্রেডেরিক পাপোক্স বলেন, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে বাসের ভেতরে থাকা কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পেট্রোল ঢেলে আগুন দেওয়ার খবরটি পুলিশ এখনো নিশ্চিত করেনি। ঘটনার সময় অন্য কোনো যানবাহনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়নি বলেও জানানো হয়েছে।

সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬

আপডেট সময় : ০৮:৫৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬