ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে ভাইরাল ভিডিওটি ভুয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি মক্কার পবিত্র মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে পবিত্র কাবার হাজরে আসওয়াতের সামনে এক ব্যক্তিকে এক নারীকে মাথায় ধাক্কা দিতে দেখা যায়। ইন্টারনেটে দাবি করা হচ্ছে যে, ভিডিওর এই দুই ব্যক্তিই সেই আলোচিত বাংলাদেশি, যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তবে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে সৌদি আরবের দুই পবিত্র মসজিদ কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ অক্টোবর) কর্তৃপক্ষের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় স্পষ্ট বলা হয়, ভিডিওটি যে প্রেক্ষাপটে ছড়ানো হচ্ছে তা অসত্য এবং এটি কোনোভাবেই তাদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনার প্রমাণ নয়।

এর আগে গত ১৪ অক্টোবর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নজরুল ইসলাম ও সিঁথি আক্তার নামে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছিল। মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে তাদের এই সাজা দেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে অপরাধের ধরন নিয়ে সংক্ষিপ্ত ইঙ্গিত থাকলেও, ঘটনার সময় বা স্থান সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এমনকি অভিযুক্তদের কবে গ্রেপ্তার করা হয়েছিল, সে বিষয়েও কোনো স্পষ্ট বার্তা দেয়নি সৌদি কর্তৃপক্ষ। এমনকি কবে তাদের গ্রেপ্তার করা হয়, তারা কোন জায়গায় অপরাধ সংঘটিত করেছিলেন সেটিও জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে ভাইরাল ভিডিওটি ভুয়া

আপডেট সময় : ০৬:৩১:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬