স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ
- আপডেট সময় : ০৮:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। ২২ অক্টোবর বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। স্পিকার বলেন, স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া যেমন জরুরি, তেমনি তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন, কেবল বিত্তবান বা অর্থশালী নয়, বরং যাদের জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, এমন ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ দিতে হবে। স্পিকার বলেন, একজন মানুষ অর্থশালী বা বিত্তবান নয়, কিন্তু তার জনপ্রিয়তা আছে এবং সমাজে গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে নির্বাচন করার মত সুযোগ দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি নির্ধারণ করতে হবে, যাতে করে সাধারণ মানুষের নির্বাচন করার সুযোগ হয়। তাই এখন নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন। এ গ্যাস সারা দেশের বর্তমানের রিজার্ভ সমান দেখা যাচ্ছে।
দেশের বিগত ১৭ বছরের নির্বাচনী পরিবেশ নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ছিল না। একই সাথে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তিনি বলেন, আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলতে পারি, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি।
ভোলা জেলার উন্নয়ন প্রসঙ্গে স্পিকার জানান, এ জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত রয়েছে, যা দীর্ঘদিনের স্থানীয় দাবির একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি গ্যাস ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় চাহিদাকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।


























