ঢাকা ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

Live News Bangla71
  • আপডেট সময় : ০৭:৩৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপন উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

কর্মসূচির প্রথম দিন ২৫ মার্চ বিকাল ৩টায় রয়েছে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর, জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের নেতারা বক্তব্য দেন।
এরপর ২৬ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের সর্বস্তরের জন্য আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগে, ২৬ মার্চ সকালে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।

এই কর্মসূচির মাধ্যমে জামায়াতে ইসলামী স্বাধীনতার মহান ত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং দেশের স্থিতিশীলতা ও ঐক্যবদ্ধতা পুনর্ব্যক্ত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বাধীনতা দিবসে দুই দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের

আপডেট সময় : ০৭:৩৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬