ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

স্বার্থান্বেষী মহল আমাদেরকে ক্ষমতার সিঁড়ি বানাতে চায় : চরমোনাই পীর

Live News Bangla71
  • আপডেট সময় : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, স্বার্থান্বেষী মহল ইসলামী আন্দোলনকে ক্ষমতার সিঁড়ি বানাতে চায়। একটি স্বার্থান্বেষী রাজনৈতিক শক্তি জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু বাস্তবতা হলো, সেই স্বপ্ন আর বাস্তবায়নের সুযোগ নেই।

তিনি আরো বলেন, ওই শক্তি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না, বরং শরিয়ার নামে জনগণকে বিভ্রান্ত করবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠ এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিবেশী রাষ্ট্রের বিষয়ে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রত্যাশিত হলেও ভারতের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ বরাবরই ভিন্ন অভিজ্ঞতা পেয়েছে। তিনি দাবি করেন, একটি রাজনৈতিক দল নিয়মিতভাবে ভারতের সঙ্গে গোপন বৈঠকে বসছে। সেই দল অতীতেও পরীক্ষিত সাথীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং ক্ষমতায় গেলে জনগণের সঙ্গেও একই আচরণ করবে।

তিনি বলেন, এ ধরনের প্রতারকদের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজি নয়। এ কারণেই আমরা ১১ দলীয় জোট থেকে সরে এসেছি।

ইসলামী আন্দোলনের আমির আরো বলেন, আদর্শের কথা বলে যারা ক্ষমতার মোহে রঙিন স্বপ্ন দেখছে, তাদের হাত ধরে দেশ ও জাতি আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হবে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য নয়, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে।

নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, তিনি নিজে সংসদ সদস্য বা মন্ত্রিত্বের আশায় রাজনীতি করছেন না। দেশের মানুষ এবং রাষ্ট্রের কল্যাণই তাদের রাজনীতির মূল উদ্দেশ্য। ইসলামকে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করাই তাদের রাজনৈতিক অঙ্গীকার।

স্বাধীনতার ইতিহাস স্মরণ করে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকেই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু গত ৫৪ বছরে দেশ পরিচালনাকারীরা সেই প্রত্যাশার বাস্তব প্রতিফলন ঘটাতে পারেননি।

তিনি বলেন, সাম্প্রতিক অভ্যুত্থানের পর ন্যায়বিচার প্রতিষ্ঠাই হওয়া উচিত ছিল জাতীয় অঙ্গীকার, অথচ বাস্তবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরও মুক্তি দেওয়ার ঘটনা দেখা যাচ্ছে।
নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহ। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি, সাবেক সভাপতি সানাউল্লাহ নুরীসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পথসভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির নারায়ণগঞ্জ-৩ আসনে দলের মনোনীত প্রার্থী গোলাম মসীহের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্বার্থান্বেষী মহল আমাদেরকে ক্ষমতার সিঁড়ি বানাতে চায় : চরমোনাই পীর

আপডেট সময় : ০২:৪৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬