ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হেরে গিয়েও সৌহার্দ্যের নজির গড়লেন সারজিস

Live News Bangla71
  • আপডেট সময় : ০৩:১৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে পরাজয়ের পর রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলম। ফলাফল ঘোষণার পর তিনি বিজয়ী প্রার্থী নওশাদ জমিরকে অভিনন্দন জানান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা জানান। এ সময় দুই পক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।

সারজিস বলেন, ‘জনগণ যদি একজন প্রার্থীকে এক ভোটেও এগিয়ে রাখে, তাকে সম্মান জানানো নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকেই অভিনন্দন জানাতে এসেছি।’

তিনি বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকা জরুরি। আগামী পাঁচ বছরে পঞ্চগড়-১ আসনের উন্নয়নে নবনির্বাচিত সংসদ সদস্য ভালো উদ্যোগ নিলে এনসিপি ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, যৌক্তিক বিষয়ে তাঁর দলও সহযোগিতা পাবে। তাঁর ভাষ্য অনুযায়ী, ‘দিনশেষে লক্ষ্য পঞ্চগড়কে এগিয়ে নেওয়া। রাজনৈতিক সম্পর্ক ইতিবাচক হলে উন্নয়ন ত্বরান্বিত হবে।’

সারজিস আলম পঞ্চগড়-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকেও অভিনন্দন জানান। নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ‘দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে,’ বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হেরে গিয়েও সৌহার্দ্যের নজির গড়লেন সারজিস

আপডেট সময় : ০৩:১৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬