ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

২০৩০ সালেই প্রেসিডেন্সি ছাড়বেন আবদেল ফাত্তাহ আল-সিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ঘোষণা দিয়েছেন, ২০৩০ সালেই তার বর্তমান প্রেসিডেন্সির মেয়াদ শেষ হবে। শনিবার মিসরীয় মিলিটারি একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে ৭১ বছর বয়সী এই রাষ্ট্রপ্রধান স্পষ্ট করেছেন যে, ২০৩০ সালটি তার মেয়াদের চূড়ান্ত সময় হিসেবে নির্ধারিত এবং এ নিয়ে আর কোনো আলোচনার অবকাশ নেই। তিনি নিশ্চিত করেছেন, দেশের সংবিধানে আর কোনো পরিবর্তন আনা হবে না।

মিলিটারি একাডেমির সমাবর্তন অনুষ্ঠানে তিনি আরও জানান, নতুন প্রজন্মের যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরি না হওয়া পর্যন্ত তিনি দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। তার মতে, মিসরীয় সামরিক একাডেমি বর্তমানে যোগ্য উত্তরসূরি তৈরিতে কাজ করছে। উল্লেখ্য, ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় বসেন সিসি।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার দেওয়া তথ্যমতে, মিসরের কারাগারগুলোতে বর্তমানে ৬০ হাজারের বেশি রাজনৈতিক বন্দি রয়েছেন, যার মধ্যে ১ হাজারের বেশি নারী। সংস্থাগুলোর প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, চিকিৎসা অবহেলা ও মানবেতর পরিবেশের কারণে সাবেক প্রেসিডেন্ট মুরসি ও একাধিক বিরোধী নেতা কারাগারের ভেতরেই প্রাণ হারিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

২০৩০ সালেই প্রেসিডেন্সি ছাড়বেন আবদেল ফাত্তাহ আল-সিসি

আপডেট সময় : ১২:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬