ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৪ কোটি পরিবারে দেওয়া হবে ফ্যামিলি কার্ড!

Live News Bangla71
  • আপডেট সময় : ১২:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও জনকল্যাণে নিজের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি পরিবার কার্ড, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

তারেক রহমান ঘোষণা করেন যে, বিএনপি ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। পরিকল্পনার প্রাথমিক ধাপে দুই কোটি পরিবারের নারী প্রধানের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি পরিবারকে মাসিক ২ থেকে ২.৫ হাজার টাকা নগদ অর্থ এবং প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হবে। তারেক রহমানের মতে, নারীর হাতে সম্পদের জোগান দিলে পরিবারে তার সম্মান বাড়ে এবং এই অর্থ স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আনবে।

তিনি স্পষ্ট করেন যে, কৃষক, ভ্যানচালক থেকে শুরু করে ইমাম কিংবা সরকারি কর্মকর্তা—সকলের পরিবারের জন্যই এই কার্ডের সুবিধা উন্মুক্ত থাকবে।
দেশের স্বাস্থ্যখাত নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাকালীন লক্ষ্য অনুযায়ী গ্রামগঞ্জে আবারও পল্লী চিকিৎসা ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও সুলভ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পল্লী চিকিৎসকের আদলে বিশেষ ‘হেলথ কেয়ার’ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে তাঁর।

দেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সম্পদগুলো একীভূত করে সরাসরি জনকল্যাণে ব্যবহারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বিশ্বাস করেন, ৫ থেকে ৭ বছরের এই পরিকল্পিত বিনিয়োগের ফলে গ্রামীণ জনপদে অন্তত ১০ শতাংশ পরিবারের স্থায়ী আর্থিক সক্ষমতা তৈরি হবে এবং সামগ্রিক জাতীয় অর্থনীতিতে গুণগত পরিবর্তন আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৪ কোটি পরিবারে দেওয়া হবে ফ্যামিলি কার্ড!

আপডেট সময় : ১২:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬