সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, অবশেষে গ্রেফতার
Live News Bangla71
- আপডেট সময় : ০২:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ২০০ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে প্রায় আড়াই হাজার পিস ইয়াবাসহ মো. শিপন (৩১) নামে এক যাত্রীবাহী বাসের চালককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়াখালী–ফেনী আঞ্চলিক মহাসড়কের জমিদারহাট ফিলিং স্টেশনের সামনে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


























