ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কাশ্মীরে ১০ ভারতীয় সেনা সদস্য নিহত

Live News Bangla71
  • আপডেট সময় : ১২:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের জম্মু-কাশ্মীরের ডোডা জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ সেনা সদস্য ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে একটি অভিযানে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে গভীর খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় পতিত যানটি ছিল ‘ক্যাসপির’ মডেলের একটি বুলেটপ্রুফ সেনা গাড়ি।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক শোকবার্তায় বলেন, ‘ডোডায় ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় আমাদের ১০ জন সাহসী ভারতীয় সেনা সদস্যের প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। তাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ আমরা সবসময় স্মরণ রাখব। শোকাহত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা।’তিনি আরও জানান, আহত ১০ জন সেনা সদস্যকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে এবং তাদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এই দুঃসময়ে পুরো দেশ শোকাহত পরিবারগুলোর পাশে রয়েছে বলেও জানান এই লেফটেন্যান্ট গভর্নর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাশ্মীরে ১০ ভারতীয় সেনা সদস্য নিহত

আপডেট সময় : ১২:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬