ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নেত্রকোনার কেন্দুয়ায় মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার পাঁচ বছর বয়সী শিশুসন্তান। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার নেত্রকোনা-কেন্দুয়া রোডের দূর্গাপুর মোড় সংলগ্ন লাহিড়ী বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামের দলিল লেখক মাহমুদুল হক শাহিন (৪০) এবং তার ছেলে রাজিন (৫)। ঘটনাটি শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১১ টার দিকে উপজেলার নেত্রকোনা – কেন্দুয়া রোডের দূর্গাপুর মোড়ের কাছে লাহিড়ী বাড়ির সামনে ঘটে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে শাহিন সরকার স্রী, ছেলে ও কন্যাকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কেন্দুয়ার দিকে যাওয়ার সময় উপজেলার দূর্গাপুর মোড়ের কাছে লাহিড়ী বাড়ির সামনে পোঁছালে বিপরীত দি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়ি থেকে স্ত্রী তুহিনা আক্তার (৩০) ও কন্যা মুমুকে (৭) নিয়ে মোটরসাইকেলে কেন্দুয়ার দিকে যাচ্ছিলেন মাহমুদুল হক শাহিন। পথে দূর্গাপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে তাদের বাহনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ বছর বয়সী রাজিন ও তার বাবা গুরুতর আহত হন। এছাড়া তুহিনা আক্তার, তাদের কন্যা মুমু এবং অপর মোটরসাইকেল চালক নান্দাইলের অরন্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে ওয়াশিদ (৩৫) আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে নিহত শাহিনের স্ত্রী ও কন্যাকে। তবে অপর মোটরসাইকেল চালক ওয়াশিদ স্থানীয় হাসপাতালে চিকিৎসা না নিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহ দুটি থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। সড়ক দুর্ঘটনার এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু ও ৩ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেত্রকোনার কেন্দুয়ায় মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

আপডেট সময় : ০৬:৩১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬