ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রবাসী স্বামী ভিডিও কলে থাকা অবস্থায় স্ত্রীর আত্মহত্যা!

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ২৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় নাদিয়া আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ভুমখাড়া ইউনিয়নের নিতিরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিতিরা গ্রামের সালাম ফকির দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন। শনিবার সকালে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তার স্ত্রী নাদিয়া আক্তার বাথরুমের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ওই সময় তিনি স্বামীর সঙ্গে ভিডিও কলে ছিলেন। ঘটনাটি সরাসরি দেখতে পেয়ে সালাম ফকির তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রবাসী স্বামী ভিডিও কলে থাকা অবস্থায় স্ত্রীর আত্মহত্যা!

আপডেট সময় : ০৬:৩০:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬