ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বরিশাল-৫ আসনে পিছিয়ে ফয়জুল করীম

Live News Bangla71
  • আপডেট সময় : ০৩:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল-৫ (সিটি-সদর) আসনে প্রাপ্ত বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার। ভোট গণনার বিভিন্ন ধাপে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।

সর্বশেষ ২৬টি কেন্দ্রের ফলাফলে সরোয়ার পেয়েছেন ১৭ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৯২৫ ভোট।

এর আগে আংশিক গণনায় সরোয়ার ৬ হাজার ৯০৫ ভোট এবং ফয়জুল করীম ৩ হাজার ৯৩৮ ভোট পাওয়ার তথ্য জানা যায়। সে সময় দু’জনের ব্যবধান ছিল ২ হাজার ৯৬৭ ভোট। গণনা অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবধান আরও বাড়তে দেখা যায়।

এ আসনে তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত প্রার্থী মনীষা চক্রবর্তী। তিনি মই প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬২২ ভোট। আংশিক ফলাফলে তার প্রাপ্ত ভোট ছিল ৯৭৮।

বরিশাল-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৫৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৫ হাজার ৬৪৯ জন, নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৯১৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয় এবং সন্ধ্যার পর ধাপে ধাপে ফলাফল প্রকাশিত হতে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বরিশাল-৫ আসনে পিছিয়ে ফয়জুল করীম

আপডেট সময় : ০৩:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬