সংবাদ শিরোনাম ::
ফেব্রুয়ারির ১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯৭ কোটি ডলার
Live News Bangla71
- আপডেট সময় : ০১:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ১১২ বার পড়া হয়েছে
ফেব্রুয়ারি মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি বা ১.৯৭ বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৫৯ লাখ ডলার।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯৭ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৫৮ কোটি ১০ লাখ ডলার।
গত বছরের জুলাই থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৪০ কোটি ৩০ লাখ ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২২ শতাংশ।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।














