নতুন ই-বাস আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত
- আপডেট সময় : ০৫:৩৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
শিক্ষার্থী ও যাত্রী পরিবহনের সুবিধার্থে নতুন ইলেকট্রিক বাস (ই-বাস) আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকে এই কর অব্যাহতি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।
রোববার (৩ মে) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ষষ্ঠ বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন এই নীতিমালার আওতায় ন্যূনতম ১৭ সিটের সম্পূর্ণ নতুন ই-বাস আমদানিতে ভ্যাট বাদে অন্য সব শুল্ক ও কর মওকুফ করা হয়েছে। এক্ষেত্রে মোট ১৫ শতাংশ মূল্য সংযোজন কর বহাল রেখে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্কসহ অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেয়া হবে।
এই সুবিধা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়। এছাড়া, পাঁচ টন বা তার বেশি ধারণক্ষমতা সম্পন্ন ট্রাকের ক্ষেত্রেও একই ধরনের কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে।















