ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গাজীপুরে এসেনশিয়াল ড্রাগসে আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানার একটি ভবনের পিন সেকশনে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়লে তা ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী, গাজীপুর, জয়দেবপুর, পূবাইল ও উত্তরাসহ পার্শ্ববর্তী বিভিন্ন স্টেশন থেকে মোট ২০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কারখানাটির একটি ভবনের ৬ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ভবন ও আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, আগুনের ভয়াবহতা বিবেচনায় ইউনিট সংখ্যা বাড়ানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানা এলাকার সচল পাম্প এবং পার্শ্ববর্তী বসতবাড়ির পাম্পগুলো থেকে পানি সংগ্রহ করছেন। একইসাথে কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে এবং উদ্ধার অভিযানে সহায়তার জন্য বুধবার দুপুর দেড়টার দিকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা যৌথভাবে কাজ শুরু করেছেন। কারখানায় অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে এসেনশিয়াল ড্রাগসে আগুন

আপডেট সময় : ০৯:৩২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬