ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দুই ব্যাংকের সব সেবা দুই দিন বন্ধ থাকবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) হালনাগাদ করার জন্য রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক এবং বেসরকারি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সব ধরনের সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বুধবার বাংলাদেশ ব্যাংক আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই সময়ের জন্য কার্যক্রম বন্ধ রাখার অনুমোদন দিয়েছে।

সোনালী ব্যাংকের ক্ষেত্রে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুরু হয়ে শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সব ধরনের অনলাইন ব্যাংকিং, এটিএম বুথ এবং কার্ডের মাধ্যমে লেনদেন বন্ধ থাকবে। তবে কোনো কারিগরি জটিলতা না থাকলে নির্ধারিত সময়ের পর কার্যক্রম স্বাভাবিক হবে। বিশেষত আপগ্রেডেশনের কাজে কোনো ধরনের কারিগরি সমস্যা দেখা না দিলে শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকটির শাখাসমূহে স্বাভাবিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালু হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, একই কারণে দীর্ঘ সময় ব্যাংকিং সেবা বন্ধ রাখার অনুমোদন পেয়েছে এক্সিম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক। সফটওয়্যার আপগ্রেডেশনের সুবিধার্থে ব্যাংক দুটির কার্যক্রম ২০ অক্টোবর রাত ১২টা থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে। এই ৮৪ ঘণ্টা সময়ে গ্রাহকরা কোনো ধরনের ডিজিটাল লেনদেন বা ব্যাংকিং সেবা পাবেন না বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুই ব্যাংকের সব সেবা দুই দিন বন্ধ থাকবে

আপডেট সময় : ০৩:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬