শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, ২০২৯ সালে শুরু নতুন কার্যক্রম
- আপডেট সময় : ০৮:৩৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
রাজধানীর আব্দুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরে স্থানান্তরের প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রবিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার মাঠ এলাকায় সচিবালয় স্থানান্তর করা হবে এবং ২০২৯ সালের মধ্যে নতুন এই স্থানে দাপ্তরিক কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।
এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একটি বিশেষ সভায় সচিবালয় স্থানান্তরের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ওই সভায় গণপূর্ত মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর এবং স্থাপত্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই সভার ধারাবাহিকতায় প্রকল্পটিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত করার জন্য পরদিনই পরিকল্পনা কমিশনে চিঠি পাঠায় গণপূর্ত মন্ত্রণালয়।

























