সংবাদ শিরোনাম ::
পুরোনো সাজেই নজর কাড়ছেন সোনম কাপুর
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
উৎসবের সাজে সবসময় নতুনত্ব আনলেও, এ বছর ভিন্ন পথে হেঁটেছেন সোনম কাপুর। দুর্গাপূজাকে কেন্দ্র করে তিনি নতুন কোনো ছবি পোস্ট না করে বরং নিজের পুরোনো অনুষ্ঠান ও উৎসবের সাজগুলোই নতুন করে সামনে এনেছেন।
বারবার নতুন পোশাক না পরে পুরোনো সাজকে এভাবে নতুন করে উপস্থাপন করার মধ্য দিয়ে সোনম মূলত টেকসই ফ্যাশনের বার্তাই দিতে চেয়েছেন। ফ্যাশন সচেতনদের নজর কেড়েছে তার এই ভিন্নধর্মী উদ্যোগ।

























