মেসির হাতে পুরস্কার তুলে দিয়ে আলোচনায় স্পেনের ভবিষ্যৎ রানি
- আপডেট সময় : ০৬:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়ার বড় মেয়ে প্রিন্সেস লিওনর দে বোরবোন ই ওর্তিস। দেশটির সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে তিনি নিজেকে প্রস্তুত করছেন। শুধু রাজকীয় দায়িত্ব পালন নয়, বরং পড়াশোনা ও সামরিক প্রশিক্ষণের মতো কঠোর ধাপগুলো পার করে তিনি নিয়মিত আলোচনার কেন্দ্রে থাকেন। গত ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদো শহরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির হাতে ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার তুলে দেন তিনি। এই অনুষ্ঠানটি ঘিরেই রাজকীয় আভিজাত্য ও তাঁর নিজস্ব ফ্যাশনবোধ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজকীয় জীবন থেকে ফ্যাশন—জেনে নেওয়া যাক স্পেনের ভবিষ্যৎ এই রানি সম্পর্কে ১০টি তথ্য। রাজকীয় জীবন থেকে ফ্যাশন—জেনে নেওয়া যাক স্পেনের ভবিষ্যৎ এই রানি সম্পর্কে ১০ তথ্য।
১. স্পেনের ভবিষ্যৎ রানি
২০০৫ সালের ৩১ অক্টোবর স্পেনের রাজধানী মাদ্রিদে জন্মগ্রহণ করেন প্রিন্সেস লিওনর। বাবা রাজা ষষ্ঠ ফেলিপে সিংহাসনে বসার পর ২০১৪ সালের ১৯ জুন মাত্র আট বছর বয়সে তিনি স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী হন। তাঁর আনুষ্ঠানিক উপাধির মধ্যে রয়েছে প্রিন্সেস অব আস্তুরিয়াস, প্রিন্সেস অব জিরোনা এবং প্রিন্সেস অব ভিয়ানা।
২. তিন বাহিনীতেই সামরিক প্রশিক্ষণ
ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হিসেবে স্পেনের সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে লিওনর তিন বাহিনীতেই প্রশিক্ষণ নিয়েছেন। ২০২৩ সালের আগস্টে সারাগোসার জেনারেল মিলিটারি একাডেমিতে তাঁর সামরিক জীবনের সূচনা হয়। এরপর নৌবাহিনীর প্রশিক্ষণের অংশ হিসেবে ঐতিহাসিক জাহাজ ‘হুয়ান সেবাস্তিয়ান দে এলকানো’-তে দীর্ঘ সমুদ্রযাত্রায় অংশ নেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিমানবাহিনীর একাডেমিতে প্রশিক্ষণের পাশাপাশি ২০২৬ সালে তিনি প্যারাস্যুট জাম্পের প্রশিক্ষণও সম্পন্ন করেন। পোশাকটির সঙ্গে বেছে নেন মানানসই ক্লাচ ও হিল জুতা।
৩. রাষ্ট্রবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা
সামরিক প্রশিক্ষণের পর ২০২৬ সালের সেপ্টেম্বরে মাদ্রিদের কার্লোস তৃতীয় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শুরু করেন লিওনর। চার বছর মেয়াদি এই শিক্ষাক্রমে রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি আইন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস ও আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। পড়াশোনার পাশাপাশি তিনি নিয়মিত রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব পালন করে যাচ্ছেন।
৪. ব্রিটেনের ওয়েলসে পড়াশোনা ও শিক্ষাক্রম
বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে তিনি যুক্তরাজ্যের ওয়েলসে অবস্থিত ইউডব্লিউসি আটলান্টিক কলেজে পড়াশোনা করেন। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সেখানে আন্তর্জাতিক ব্যাকালরিয়েট কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। এই শিক্ষাক্রমে বিজ্ঞান, সাহিত্য ও গবেষণার পাশাপাশি সৃজনশীল কাজ, খেলাধুলা এবং সমাজসেবার সুযোগ ছিল, যা তাঁকে আন্তর্জাতিক পরিবেশে বেড়ে উঠতে সাহায্য করেছে।
৫. সংবিধান রক্ষার শপথ
২০২৩ সালের ৩১ অক্টোবর নিজের ১৮তম জন্মদিনে স্পেনের পার্লামেন্টে সংবিধান রক্ষার শপথ গ্রহণ করেন লিওনর। এটি দেশটির সাংবিধানিক রাজতন্ত্রে উত্তরাধিকারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আনুষ্ঠানিক দায়িত্ব। এই শপথের মাধ্যমে ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর দায়িত্বের নতুন অধ্যায় শুরু হয়। এরপর থেকে বিভিন্ন রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আয়োজনে তাঁর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ১৮ বছর বয়সেই সংবিধান রক্ষার শপথ।
৬. উপাধিতেই মর্যাদাপূর্ণ পুরস্কার
স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার’। সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। ১৯৮০ সালে চালু হওয়া এই পুরস্কারের নাম আগে ছিল ‘প্রিন্স অব আস্তুরিয়াস পুরস্কার’। ২০১৪ সালে লিওনর সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার পর তাঁর উপাধি অনুসারে এর নামকরণ করা হয়। তিনি প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশনের সম্মানসূচক সভাপতির দায়িত্বও পালন করছেন।
৭. রাজকীয় সাজে আভিজাত্য
২৩ অক্টোবরের পুরস্কার প্রদান অনুষ্ঠানে লিওনরের সাজ ছিল মুগ্ধ করার মতো। এদিন তিনি স্প্যানিশ ডিজাইনার হ্যানিবাল লাগুনার ডিজাইন করা ম্যাজেন্টা রঙের একটি ড্রেস পরিধান করেন। তাঁর সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল দাদি সাবেক রানি সোফিয়ার রুবি ও হীরাখচিত দুল, যা দুলটি সোফিয়া বিয়ের উপহার হিসেবে তাঁর মা গ্রিসের রানি ফেদেরিকার কাছ থেকে পেয়েছিলেন।
৮. আধুনিকতার ছোঁয়ায় স্যুট-এর কুইন
লিওনরকে প্রায়ই ফরমাল পোশাকে দেখা যায়। ক্ল্যাসিক কাটের পোশাকের সাথে সঠিক রং ও অনুষঙ্গ নির্বাচনে তিনি দারুণ আধুনিকতার পরিচয় দেন। তাঁর এই ফ্যাশনবোধ ও রাজকীয় আভিজাত্য তাঁকে ফ্যাশন মহলে ‘স্যুট-এর কুইন’ হিসেবে পরিচিতি দিয়েছে।

























