ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দুঃসংবাদ পেল ভারত

Live News Bangla71
  • আপডেট সময় : ০৮:১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই চোট নিয়ে ঋশাভ পান্তের ছিটকে যাওয়ার খবর দিয়েছিল ভারত। প্রথম ম্যাচ জয়ের পরের দিন আবারও চোটের ধাক্কা লাগল। সাইড স্ট্রেইনে নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচে খেলা হচ্ছে না অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের।

প্রথম ইনিংসের সময় চোট পান সুন্দর। পাঁচ ওভার বোলিং করে মাঠ ছাড়েন তিনি। পরে ব্যাট করতে এলেও রানিং বিটুইন দ্য উইকেটে তার মধ্যে অস্বস্তি লক্ষ করা গেছে। হার্ষিত রানার পর আট নম্বরে ব্যাট করতে আসেন সুন্দর। লোকেশ রাহুলের সঙ্গে ২৭ রানের ম্যাচ জয়ী জুটিতে সাত বলে ৭ রান করেন। ৪৯তম ওভারে দুটি চার ও এক ছয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রাহুল।

ম্যাচ শেষে রাহুল বলেন, ‘ওয়াশিংটন যে দৌড়াতে পারছিল না, সেটা আমার জানা ছিল না। আমি জানতাম প্রথম ইনিংসে ওর সামান্য চোট লেগেছিল, কিন্তু চোটের গভীরতা কতটা তা বুঝতে পারিনি। তবে ও খুব ভালো ব্যাটিং করছিল। ও যখন উইকেটে এলো, আমরা তখন প্রায় প্রতি বলে রান নেওয়ার মতো অবস্থায় ছিলাম, তাই অযথা ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। ওর ওপর খুব বেশি চাপও ছিল না। ও ঠিকঠাক স্ট্রাইক রোটেট করেছে এবং নিজের দায়িত্ব পালন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুঃসংবাদ পেল ভারত

আপডেট সময় : ০৮:১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬