ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জাপানের সঙ্গে চলমান মেগা প্রকল্প দ্রুত শেষ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপানের সহায়তায় পরিচালিত দেশের মেগা উন্নয়ন প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে এক সৌজন্য বৈঠকে তিনি এই গুরুত্বারোপ করেন। সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই সহ সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে ২০২৬ সালের জুলাইয়ে জাইকা প্রধানের ঢাকা সফরের সময় অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার বিষয়টি স্মরণ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের আর্থসামাজিক বিকাশ ও অবকাঠামো নির্মাণে দীর্ঘদিনের জাপানি সহায়তা ও জাইকার অবদানের জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের এই নিবিড় সম্পর্ক বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বড় ভূমিকা রাখছে।

দ্বিপক্ষীয় বৈঠকে চলমান প্রকল্পগুলো দ্রুত সম্পন্নের তাগিদের পাশাপাশি অনুমোদনের অপেক্ষায় থাকা অগ্রাধিকারমূলক উদ্যোগগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি খাতের অস্থিতিশীলতার কথা উল্লেখ করে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিগত বছরের মতো এবারও বাজেট সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানায় বাংলাদেশ। একইসঙ্গে জাপানের কাছ থেকে সহজ শর্তে ঋণসহায়তা এবং কারিগরি সহযোগিতার পরিধি আরও বাড়ানোর জোর দাবি জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ-জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব গঠন, একটি আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন নগরী স্থাপন এবং কৃষি খাতের আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে জাপানি বিনিয়োগ ও সহযোগিতার সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হয়। প্রতিক্রিয়ায় জাইকা প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও অর্জনে একসাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, এই যৌথ পদক্ষেপগুলো দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দীকী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাপানের সঙ্গে চলমান মেগা প্রকল্প দ্রুত শেষ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৬:০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬