ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কলকাতার চলচ্চিত্র উৎসবে আসছেন প্রভাস, রজনীকান্ত ও কঙ্গনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকারের অধীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত জমকালো এই আসর চলবে। উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বলিউডের কঙ্গনা রানাওয়াত ও দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের উপস্থিতি নিশ্চিত হওয়ার খবর মিলেছে। এছাড়া বিশেষ অতিথি হিসেবে প্রভাস এবং কোনো হলিউড তারকারও অংশগ্রহণের জোরালো সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার নন্দন চত্বরে আয়োজিত সরকারি প্রস্তুতি কমিটির বৈঠকে এই তথ্যগুলো উঠে এসেছে। বৈঠকে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল, পূর্ণিমা চক্রবর্তী, সন্দীপ রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী ও শর্বরী মুখোপাধ্যায়সহ দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। মিঠুন চক্রবর্তী জানিয়েছেন, এবারের উৎসবকে ঘিরে পুরো শহরকে নতুন সাজে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন কমিটির ভাবনা অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণকে নির্বাচন করা হয়েছে। সেখানে তৈরি করা হবে বিশেষ রেড কার্পেট এবং বিখ্যাত তারকাদের কাটআউট বসিয়ে আলোকসজ্জা করা হবে। অতীতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ধনধান্য অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হলেও, এবার সরকার কোনো আয়োজনেই ঘাটতি রাখতে চাইছে না।

উল্লেখ্য যে, প্রতি বছর সাধারণত নভেম্বর মাসে এই উৎসব অনুষ্ঠিত হলেও এবার শীতের আমেজে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এটি অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া রাজ্য সরকারের পরিবর্তনের সাথে সাথে উৎসবের লোগোর রঙেও পরিবর্তন এসেছে, যা আগে নীল থাকলেও বর্তমানে গেরুয়া রঙে রূপান্তর করা হয়েছে। বর্তমান কমিটি উৎসবকে ঘিরে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে যাতে আয়োজনটি সফল হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কলকাতার চলচ্চিত্র উৎসবে আসছেন প্রভাস, রজনীকান্ত ও কঙ্গনা

আপডেট সময় : ০৭:০০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬