রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান, নভেম্বরে বিদ্যুৎ উৎপাদনের আশা
- আপডেট সময় : ০৯:১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি হিসেবে রাশিয়ার পাঠানো ইউরেনিয়ামের তৃতীয় চালানটি প্রকল্প এলাকায় সফলভাবে এসে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং কঠোর নিরাপত্তাবলয়ের মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরি ইউরেনিয়ামের এই চালানটি নিয়ে প্রকল্প সাইটে পৌঁছায়। এর মাধ্যমে এখন পর্যন্ত প্রকল্পের প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য তিনটিসহ মোট চারটি চালানের জ্বালানি বাংলাদেশে এল।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পূর্বপরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গো ফ্লাইটে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে অতিরিক্ত ৪৮টি অ্যাসেম্বলি আসার কথা রয়েছে। সামগ্রিকভাবে নয়টি চালানে এই পারমাণবিক জ্বালানি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিটে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বর্তমানে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম চলছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান এই কার্যক্রম শুরুর অনুমোদন দিয়েছিলেন। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।
স্টেজ-সি পর্যায়ের আওতায় পর্যায়ক্রমে রিঅ্যাক্টরের সক্ষমতা বৃদ্ধি করে টারবাইন-জেনারেটর এবং অন্যান্য নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। সকল পরীক্ষা সফলভাবে শেষ হলে প্রথম ইউনিটের জেনারেটরকে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের সাথে যুক্ত বা সিনক্রোনাইজ করা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। শুক্রবার বিকেলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, সব প্রক্রিয়া পরিকল্পনা মতো এগিয়ে গেলে আগামী নভেম্বর মাসেই প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হওয়া সম্ভব হবে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
























