জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১০:১৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
জাপানে চার দিনের সরকারি সফর সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে গতকাল রাত ২টা ৪৮ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন এ তথ্য নিশ্চিত করেছেন। জাপানে ৪ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
এর আগে গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী জাপানে চার দিনের এই সরকারি সফরে যান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হন। দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে তিনি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উল্লেখ্য যে, সফর চলাকালীন প্রধানমন্ত্রী দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও সরাসরি মতবিনিময় করেছেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি প্রবাসীদের সঙ্গে এই বৈঠকটিকে সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
























