সংবাদ শিরোনাম ::
ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধ চেয়ে করা রিট খারিজ
Live News Bangla71
- আপডেট সময় : ০২:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধে সরকারকে নির্দেশনা দেয়ার আবেদন জানিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করে দেন।
রিটকারি আইনজীবী মো. রাকিবুল হাসান বলেন, ‘রিটে আইন সচিবের পরিবর্তে স্বরাষ্ট্র সচিবকে প্রথম বিবাদী হিসেবে উল্লেখ করেছি। এ কারণেই হাইকোর্ট বেঞ্চ আমার রিটটি শুনানির জন্য উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দিয়েছেন। আমি আবেদনটি সংশোধন করে খুব শিগগির আবার বেঞ্চে উপস্থাপন করব।’













