মেসির জাদুকরী পারফরম্যান্সে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি
- আপডেট সময় : ০৯:২৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে নিউ ইংল্যান্ড এগিয়ে গেলে চাপের মুখে পড়ে মায়ামি। তবে শেষ পর্যন্ত লিওনেল মেসির দারুণ পারফরম্যান্সে ঘুরে দাঁড়ায় মায়ামি। এমন সময়েই দলটির সবচেয়ে বেশি প্রয়োজন হয় লিওনেল মেসিকে। ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে মায়ামি।
ম্যাচের ৬৯ মিনিটে মেসি সতীর্থ বেরতেরামেকে দিয়ে গোল করিয়ে দলকে সমতায় ফেরান। মাতিয়াস গালারজার সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর তেলাসকো সেগোভিয়ার বাড়ানো বলটি পেনাল্টি বক্সে পেয়ে যান মেসি। গোলমুখ থেকে দূরে থাকা অবস্থায় হেডে বলটি বেরতেরামের দিকে ঠেলে দেন তিনি, যা থেকে স্কোরলাইন ১-১ হয়।
সমতায় ফেরার ১৪ মিনিট পর ৮৩ মিনিটে জয়সূচক গোলটি আসে স্বয়ং মেসির পা থেকে। রদ্রিগো দি পলের বাড়ানো বল ধরে বক্সের বাইরে তিন ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে পরাস্ত করেন আর্জেন্টাইন তারকা। এরপর বাঁ পায়ের নিখুঁত নিচু শটে গোলরক্ষক ম্যাট টার্নারকে পরাস্ত করেন তিনি। সমতায় ফেরার পর মায়ামিকে জয়সূচক গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে আরও ১৪ মিনিট। ৮৩ মিনিটে সেই কাজটিও নিজেই করেছেন মেসি। আজও সেই প্রত্যাশা দারুণভাবে পূরণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
এই জয়ের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৩৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে নিউ ইংল্যান্ড। বর্তমানে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ন্যাশভিল। নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে ইন্টার মায়ামি শার্লট এফসির মুখোমুখি হবে।

























