ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৪৮ বছর পর চীনে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের ঐতিহাসিক সফর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ৪৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো চীন সফরে গিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদ। গত ১ নভেম্বর তিনি বেইজিংয়ে পৌঁছান। ১৯৭৮ সালের মে মাসে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর এটিই ওমানের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম চীন সফর।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আনুষ্ঠানিক আমন্ত্রণে ওমানের সুলতান এই রাষ্ট্রীয় সফরে অংশ নিচ্ছেন। সোমবার গ্রেট হল অব দ্য পিপলে সুলতানকে রাষ্ট্রীয়ভাবে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মাস্কাট টাইমস জানিয়েছে। সোমবার (২ নভেম্বর) বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন প্রেসিডেন্ট শি জিনপিং।

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে ওমানের এই সফর বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মাঝে। জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে ওমান চীনের অন্যতম প্রধান অংশীদার। দেশটি বর্তমানে চীনের অপরিশোধিত তেলের পঞ্চম বৃহত্তম সরবরাহকারী এবং আরব দেশগুলোর মধ্যে চীনের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে পরিচিত।

সাম্প্রতিক তথ্যানুযায়ী, ২০২৪ সালে চীন ও ওমানের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৩৬ দশমিক ৭৩ বিলিয়ন মার্কিন ডলার। সুলতানের এই বেইজিং সফরের মূল লক্ষ্য হচ্ছে বিদ্যমান এই অর্থনৈতিক সম্পর্ককে আরও উচ্চপর্যায়ে নিয়ে যাওয়া এবং বিভিন্ন কৌশলগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করা। এমন এক সময়ে সফরটি অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৪৮ বছর পর চীনে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের ঐতিহাসিক সফর

আপডেট সময় : ০৫:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬