ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লালমোহনে এইচএসসি পরীক্ষায় পাস করেনি দুই কলেজের কেউ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিপর্যয় ঘটেছে। উপজেলার লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই কৃতকার্য হতে পারেননি। এই ফলাফল স্থানীয় পর্যায়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি (ভোকেশনাল/বিএম) পরীক্ষায় মোট ৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনিসুর রহমান জানিয়েছেন, এটি ছিল তাদের প্রথম ব্যাচ। দুর্ভাগ্যবশত প্রথম ব্যাচের ছয় শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। বর্তমানে এই কারিগরি প্রতিষ্ঠানে ১৭ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। প্রথম ব্যাচ হিসেবে ৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সবাই অকৃতকার্য হয়েছে। যার জন্য তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

অন্যদিকে রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪ শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। উল্লেখ্য, এই কলেজটির শাখাটি নন-এমপিওভুক্ত। এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. হুমায়ুন কবীরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এহেন অসন্তোষজনক ফলাফল নিয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে দুর্বল ফলাফলের তালিকা তৈরির কাজ শেষ হয়েছে এবং তা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, যেসব প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, সেইসব প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে দ্রুতই আলোচনায় বসা হবে। একই সঙ্গে ওইসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম কঠোর নজরদারিতে রেখে নিয়মিত পরিদর্শন করা হবে এবং এরপর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এরইমধ্যে প্রতিষ্ঠানগুলোর তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালমোহনে এইচএসসি পরীক্ষায় পাস করেনি দুই কলেজের কেউ

আপডেট সময় : ১১:২৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬