ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাবনায় শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট, জরিমানা ও হর্ন জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে কঠোর অভিযান পরিচালনা করেছে। বুধবার (৪ নভেম্বর) পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহারের দায়ে দুটি ট্রাকের চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে, নিয়মবহির্ভূত শব্দ সৃষ্টি করা তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করে ঘটনাস্থলেই তা ধ্বংস করা হয়। অভিযানকালে নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহার করার অপরাধে দুটি ট্রাকের চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক তা আদায় করা হয়।

অভিযানটিতে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা আক্তার। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মমিন। পুরো কার্যক্রমে জেলা পুলিশের একটি প্রতিনিধিদল সার্বিক সহযোগিতা প্রদান করে। পরিবেশ সুরক্ষায় ও শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাবনায় শব্দদূষণ রোধে মোবাইল কোর্ট, জরিমানা ও হর্ন জব্দ

আপডেট সময় : ০৪:৩২:১১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬