ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নতুন বছরের প্রথম ২ সপ্তাহে এসেছে ১৭০ কোটি ডলার রেমিট্যান্স

Live News Bangla71
  • আপডেট সময় : ০৭:০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭০ কোটি ৩০ লাখ বা ১ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১০০ কোটি ৪০ লাখ ডলার।

সে তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।’
তিনি আরো বলেন, ‘শুধু ১৪ জানুয়ারি একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৩০ লাখ ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাস থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৯৬ কোটি ৯০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৬০ শতাংশ বেশি।’

এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়।

আর নভেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাস আয়ের রেকর্ড।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন বছরের প্রথম ২ সপ্তাহে এসেছে ১৭০ কোটি ডলার রেমিট্যান্স

আপডেট সময় : ০৭:০৩:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬