ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার

Live News Bangla71
  • আপডেট সময় : ১১:৪৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত উদ্ধার করা জ্বালানি তেলের পরিমাণ ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার।

বুধবার (১৫ এপ্রিল) জ্বালানি বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। এর মধ্যে ডিজেল ৩ লাখ ৬৬ হাজার ১ লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার এবং পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার।

এ ছাড়া চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সময়ে মোট ৯ হাজার ১১৬টি অভিযান চালানো হয়। এসব অভিযানে ৩ হাজার ৫১০টি মামলা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোট ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পাশাপাশি ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবৈধভাবে মজুদ করা সাড়ে ৫ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার

আপডেট সময় : ১১:৪৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬