ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

Live News Bangla71
  • আপডেট সময় : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আগামী সোমবার রংপুর যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফিরে এটাই তাঁর প্রথম ঢাকার বাইরে সফর। প্রথমে তিনি বগুড়ায় যাবেন, যেখানে শেষবার ১৯ বছর আগে গিয়েছিলেন। বিএনপির গুলশান কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, আগামী রোববার সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছে সেখানকার একটি হোটেলে রাতযাপন করবেন। পরদিন সকাল ১০টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জেলা বিএনপির গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন। এরপর রংপুরের উদ্দেশে রওনা দেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী দেশের একটি গণমাধ্যমকে বলেন, বিস্তারিত সফরসূচি চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর বগুড়ায় তাঁর আগমন ঘিরে নেতাকর্মীর মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। গতকাল বিকেলে জেলা বিএনপি সভাও করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

আপডেট সময় : ০৪:৪৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬