কাতারে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ শেফ কমিউনিটি
- আপডেট সময় : ১০:০১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
কাতারে হোটেল ও রেস্তোরাঁে কর্মরত বাংলাদেশি রাঁধুনিদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করার উদ্দেশ্যে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। দোহার একটি ঘরোয়া রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৪৪ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. আলী হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে জয়নুল আবেদিনের নাম প্রকাশ করেন। মাহমুদ ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা সাইদুল ইসলাম চয়নসহ শাহজাহান সাজু, আমিনুল হক, বেলায়েত হোসেন আরজু ও কাউছার হোসেন বিশেষ অতিথির বক্তব্য দেন। দোহার ঘরোয়া রেস্টুরেন্টে নবনির্বাচিত কমিটিতে মো. আলী হোসেনকে সভাপতি ও জয়নুল আবেদিনকে সাধারণ সম্পাদক করে ৪৪ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান রাসেল, অহিদুল ইসলাম, মিরাজ হোসেন এবং উপদেষ্টা শাহজালাল ও জসিম উদ্দিন প্রমুখ। বক্তারা আশা প্রকাশ করেন যে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশি শেফরা কাতারের খাদ্যশিল্পে নিজেদের অবস্থান সুসংহত করার পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করবেন।

























