ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গাইবান্ধায় বেশি দামে তেল বিক্রি, ২ জনকে জরিমানা

Live News Bangla71
  • আপডেট সময় : ০৯:০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের এক ফিলিং স্টেশনের ম্যানেজার ও তার সহযোগীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা এ অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশনের ম্যানেজার সোলাইমান আলী ও তার সহযোগী জাহিদ। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশনে নির্ধারিত দাম অমান্য করে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় পুলিশ সদস্যদের সহযোগিতায় কালোবাজারে তেল বিক্রিরত অবস্থায় ম্যানেজার সোলাইমান ও তার সহযোগী জাহিদকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বা সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাদের দুজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন ইউএনও।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, কালোবাজারে পণ্য বিক্রি রোধে প্রশাসনের এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কাউকে ছাড় দেয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধায় বেশি দামে তেল বিক্রি, ২ জনকে জরিমানা

আপডেট সময় : ০৯:০৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬