সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও ১ আসনে ২০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
Live News Bangla71
- আপডেট সময় : ০২:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও ১ আসনে ২০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২২২১৪টি ভোট। তার প্রতিদ্বন্দী প্রার্থী জামায়াতের প্রার্থী দেলওয়ার হোসেন পেয়েছেন ১৪০১৮টি টি ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিক নিয়ে খাদেমুল ইসলাম পেয়েছেন ৪০১টি ভোট।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও ১ আসনের সহকারী রিটানিং কর্মকর্তা খায়রুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রগুলো থেকে ফলাফল আসা শুরু করেছে। আমরা যোগ করে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে এসব প্রকাশ করছি।
এই আসনে ১৮৫টি কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬২৮টি। পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৫৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন।















