ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঢাকা-৬ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে আবেদন

Live News Bangla71
  • আপডেট সময় : ০৩:৫৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ঢাকা-৬ (১৯৭) আসনের ফল প্রকাশ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিতের আবেদন করা হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীকধারী প্রার্থী মো. আবদুল মান্নান বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত আবেদন জমা দেন।

আবেদনে তিনি দাবি করেন, ভোটগ্রহণ ও ফলাফল প্রণয়নের প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম এবং ফলাফল টেম্পারিং সংঘটিত হয়েছে বলে তার কাছে বিশ্বাসযোগ্য তথ্য ও প্রাথমিক প্রমাণ রয়েছে।

অভিযোগে বলা হয়, বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের সঙ্গে গণনাপত্র বা প্রিজাইডিং অফিসারের বিবরণীর স্পষ্ট অসংগতি দেখা গেছে। কিছু ব্যালট বা ভোটের হিসাব চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়নি বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ফলাফল ঘোষণার আগে ও পরে প্রকাশিত তথ্যের মধ্যেও দৃশ্যমান পার্থক্য রয়েছে বলে দাবি করা হয়।

আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়েছে, অনেক কেন্দ্রে কোনো বাতিল ভোট না থাকা সাধারণ নির্বাচনী প্রক্রিয়ায় অস্বাভাবিক। প্রিজাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে।

এছাড়া পূর্বে ঢাকা-৬ আসনের সংশ্লিষ্ট থানার নির্বাচনী অফিস প্রার্থী ইশরাক সাহেবের ব্যক্তিগত স্থাপনা ‘দিগন্ত টাওয়ারে’ স্থাপিত হওয়ায় তা স্থানান্তরের জন্য প্রতিকার চাওয়া হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

কিছু ক্ষেত্রে ফলাফল প্রদানে অস্বাভাবিক দীর্ঘসূত্রিতা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। এসব বিষয়কে নির্বাচনী স্বচ্ছতা ও নিরপেক্ষতার পরিপন্থী আখ্যা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা রক্ষায় ঢাকা-৬ আসনের ফলাফল অবিলম্বে স্থগিত করার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে আসনটির ভোট পুনর্গণনা এবং ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-৬ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে আবেদন

আপডেট সময় : ০৩:৫৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬