ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্গঠন ও এর প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে দেশের বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী ও শিক্ষাবিদসহ প্রায় ৪৪ জন অংশ নেন।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালুর বিষয়ে একাধিক প্রস্তাব উঠে এসেছে। একটি গুরুত্বপূর্ণ আইডিয়া হলো, সংবিধানে উচ্চকক্ষ গঠন করা এবং এই উচ্চকক্ষ সংসদের মেয়াদ শেষ হওয়ার পরও বহাল রাখা। সেক্ষেত্রে উচ্চকক্ষের কাঠামোর মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া রাখা সম্ভব কি না, তা নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়েছে। তিনি বলেন, অনেকে আইডিয়া দিয়েছেন এভাবে যে, যদি উচ্চকক্ষ গঠিত হয় এবং উচ্চকক্ষ যদি সংসদের একই মেয়াদে ডিজলভ বা বিলুপ্ত না হয়; অর্থাৎ সেই ক্ষেত্রে উচ্চকক্ষ যদি থেকেই যায়, তবে উচ্চকক্ষের মধ্যে কেয়ারটেকার (তত্ত্বাবধায়ক) সরকারের।

প্রস্তাবনা অনুযায়ী, উচ্চকক্ষে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি করে তাকেই উচ্চকক্ষের স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়ার সুযোগ থাকতে পারে। বিকল্প হিসেবে সরকার ও বিরোধী দলের সম্মতিতে স্পিকারকে এই পদে আসীন করার বিষয়টিও আলোচনায় এসেছে। প্রস্তাব করা হয়েছে যে, স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানদের সরকার ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে উপদেষ্টা হিসেবে নিয়োগের একটি আইনি কাঠামো তৈরি করা যেতে পারে।

বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্যদের তালিকায় ছিলেন সিনিয়র আইনজীবী ড. শাহদিন মালিক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। কমিটির পক্ষ থেকে প্রাপ্ত মতামতগুলো বিশ্লেষণ করে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক

আপডেট সময় : ০৯:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬