ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দায়িত্ব ছাড়ার পর ৩ কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস

Live News Bangla71
  • আপডেট সময় : ০৫:৫৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এরপর বিজয়ী দলের হাতে ক্ষমতা তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জনমনে নানা প্রশ্ন রয়েছে, এরপর তিনি কী করবেন? রোববার (১১ জানুয়ারি) জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠককালে আকিয়ে আবে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চেয়েছিলেন।

জবাবে প্রধান উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা নির্বাচন-পরবর্তী সময়ে মূলত তিনটি বিষয়ে লক্ষ্য নির্ধারণ করে কাজ করবেন। সেগুলো হলো –

প্রথমত, ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্ট বিষয়ে কাজ করবেন, যেন স্বাস্থ্যসেবায় দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের প্রবেশাধিকার বাড়ে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যেন তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন, সে ব্যবস্থা করবেন।

দ্বিতীয়ত, তরুণ উদ্যোক্তা তৈরির যে কাজটি তিনি করে চলেছেন, সেটি করবেন।

তৃতীয়ত, থ্রি জিরো পদ্ধতি নিয়ে যে কাজ করছেন, সেটি অব্যাহত রাখবেন।

আজাদ মজুমদার আরও বলেন, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার অত্যন্ত সুসম্পর্ক ছিল। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা তাদের সম্পর্কের স্মৃতিচারণা করেন।

আগামী নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা জাপান সফর করবেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, এই ফাউন্ডেশন বিশেষত ওশিয়ান রিসার্চ নিয়ে গবেষণা করে। তিনি সেখানে একটি কনফারেন্সে যোগ দেবেন এবং এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কীভাবে সহযোগিতা বাড়ানো যায়, তা নিয়ে কথা বলবেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দায়িত্ব ছাড়ার পর ৩ কাজ করবেন ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় : ০৫:৫৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬