দ্বিতীয় দিনের আপিল শুনানি দুুপুর পর্যন্ত প্রার্থিতা ফিরে পেলেন ২৭ জন
- আপডেট সময় : ০৮:২৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনের প্রথমার্ধে এ পর্যন্ত ৩৫ এর মধ্যে ২৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (১১ জানুয়ারি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন
রোববার (১১ জানুয়ারি) এদিন ৭০টি আপিল আবেদনের উপর শুনানির জন্য রাখা হয়েছে। দুপুর পর্যন্ত ৩৫টি আপিল শুনানির মধ্যে ২৭ জন প্রার্থিতা ফিরে পান, আর ইসি নামঞ্জুর করেছে ৫ জনের আপিল। স্থগিত রয়েছে ৩টি।
সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রথমার্ধে ২ ঘণ্টায় ৩৫ জনের আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত জানা যায়। এরপর দুপুরের বিরতিতে যায় নির্বাচন কমিশন। দ্বিতীয়ার্ধের আপিল শুনানি শুরু হবে দুপুর ২টায়।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১২ জনের আপিল শুনানি হয়। এর মধ্যে ১০ জনের আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন এবং একজনের আপিল নামঞ্জুর ও একজনের আপিল পেন্ডিং রাখা হয়।
বেলা ১১টা পর্যন্ত যাদের আপিল মঞ্জুর হয়েছে—চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনে খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৮ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মো. আবু তাহের, বগুড়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জয়পুরহাট-২ আসনে এবি পার্টির প্রার্থী এস এ জাহিদ, রাঙামাটি (২৯৯) আসনে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং জয়পুরহাট-১ আসনে এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান।
এছাড়া কুমিল্লা-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিল পেন্ডিং রাখা হয়েছে এবং ফরিদপুর-৩ আসেন স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন
দ্বিতীয় ঘণ্টায় বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ২৩ জনের আপিল শুনানি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ১৭ জনের আপিল মঞ্জুর করা হয়েছে এবং ৪ জনের আপিল নাম মঞ্জুর করা হয়েছে ও ২ জনের আপিল পেন্ডিং রাখা হয়েছে।
বেলা ১২টা পর্যন্ত যাদের আপিল মঞ্জুর হয়েছে— ঢাকা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নুরুল ইসলাম, কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী কামরুন্নাহার সাথী, কুমিল্লা-৮ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থীর মো. আলী আশ্রাফ, নেত্রকোনা-১ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী মো. বেলাল হোসেন, হবিগঞ্জ-৩ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. শাহিনুর রহমান, নড়াইল-২ আসনে গণধিকার পরিষদের প্রার্থী মো. নূর ইসলাম, হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মো. রাশেদুল ইসলাম খোকন, লক্ষ্মীপুর-২ আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. ফরহাদ মিয়া, জামালপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মো. মুজিবুর রহমান আজাদী, সাতক্ষীরা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল আলম, বগুড়া-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. শরিফুল ইসলাম জিন্নাহ, লক্ষ্মীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার, চাঁদপুর-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. এনায়েত হোসেন, মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী আমিনুল ইসলাম, যশোর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জহুরুল ইসলাম, ঢাকা-৮ আসনে জনতার দলের প্রার্থী মো. গোলাম সারোয়ার এবং ঢাকা-১০ আসনে জনতার দলের প্রার্থী মো. জাকির হোসেন।
শেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াছ উদ্দিন, ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর তাসলিমা বেগম ও রংপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জয়নুল আবেদিনের আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ভোলা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মহিবুল্যাহ খোকন ও ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের মিয়ার আপিল পেন্ডিং রাখা হয়েছে। তাদের যথাযথ কাগজ সাবমিট করার জন্য ১৬ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এদিকে গতকাল মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা ৫২টি আপিল মঞ্জুর করে ইসি। এছাড়া ১৫টি আপিল নামঞ্জুর বা বাতিল করা হয় এবং অন্য তিনটি আপিলের শুনানি মুলতবি রাখা হয়।
ইসি’র পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, শনিবার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।
শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরবর্তী আপিল শুনানির তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে। ১০, ১১ ও ১২ জানুয়ারির রায়ের অনুলিপি ১২ জানুয়ারির দেওয়া হবে। ১৩, ১৪ ও ১৫ জানুয়ারির রায়ের অনুলিপি ১৫ জানুয়ারি দেওয়া হবে। এছাড়া ১৬, ১৭ ও ১৮ জানুয়ারির রায়ের অনুলিপি ১৮ জানুয়ারি দেওয়া হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন।















