ধান-চালের দাম নির্ধারণ করলো সরকার
- আপডেট সময় : ১১:০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২৩২ বার পড়া হয়েছে
বোরো ধানের দাম কেজি প্রতি ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা ও গম ৩৬ টাকা নির্ধারণ করেছে সরকার। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
সালাউদ্দিন আহমেদ বলেন, চাহিদার বিপরীতে কি পরিমাণ খাদ্য মজুত আছে, কতটুকু রাখতে হবে, তার মূল্য নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে। বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৫ লাখ, সিদ্ধ চাল ১২ লাখ, আতপ চাল ১ লাখ ও গম ৫০ হাজার মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে।
জানান, গম সংগ্রহে কখনই সফল হওয়া যায়না। অভ্যন্তরীণ উৎপাদন ৮ থেকে ১০ লাখ মেট্রিক টন। মোট গমের চাহিদা ৮০ লাখ মেট্রিক টন। যার মধ্যে বেশিরভাগই আমদানি করতে হয়। তিনি আরও বলেন, চালের উৎপাদন আর চাহিদা কাছাকাছি। সে হিসবে ঘাটতি নেই। তবে নিরাপত্তা মজুদের জন্য কিছু বাড়তি সংখ্যক চাল রাখবে সরকার।
আমেরিকা থেকে ৭ লাখ মেট্রিক টন গম আমদানির এমওইউ সই আছে। এর বাইরে যা আমদানি করার তা ওপেন সোর্সিংয়ের মাধ্যমে করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রী।
























