ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নীরব এলাকায় হর্ন বাজালে বড় জরিমানা ও জেল: অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার

Live News Bangla71
  • আপডেট সময় : ০৬:০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীরব এলাকায় অযথা হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের জেলের বিধান থাকলেও প্রাথমিকভাবে বড় গাড়ির জন্য ২৫০০ টাকা এবং মোটরসাইকেলের জন্য ১০০০ টাকা জরিমানা করার কথা জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।

রোববার (২৫ জানুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অযথা হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব তথ্য জানান।

মো. সরওয়ার জানান, একই অপরাধ বারবার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দুইবার জরিমানা করার পর পাঁচবার একই অপরাধ করলে চালকদের লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে। এভাবে পয়েন্ট কাটতে কাটতে একপর্যায়ে সংশ্লিষ্ট চালকের লাইসেন্স বাতিল হয়ে যাবে।

তিনি জানান, গত দেড় মাসে নীরব এলাকাগুলোতে হর্ন বাজানোর দায়ে প্রায় ৯ হাজার মামলা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আইন মানতে বাধ্য করা সরকারের কাজ হলেও মানুষ সচেতন না হলে আইন বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি আইন মানার পাশাপাশি চালকদের সচেতন হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীরব এলাকায় হর্ন বাজালে বড় জরিমানা ও জেল: অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার

আপডেট সময় : ০৬:০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬