সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রী হচ্ছেন নুরুল হক নুর
Live News Bangla71
- আপডেট সময় : ০৭:১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৩৪ বার পড়া হয়েছে
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ বিকেলে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক সদস্য আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নুরকে প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নুর পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসন থেকে ট্রাক প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত নুরুল হক নুর।
২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে তৎকালীন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে পরাজিত করে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। এর পর থেকেই তিনি ভিপি নুর নামে পরিচিতি পান।

























