ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবি বিএনপি এমপির

Live News Bangla71
  • আপডেট সময় : ০১:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর প্রয়াত ভাই আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন।

আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

সংসদে দেওয়া বক্তব্যে মুজিবুর রহমান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে খালেদা জিয়া তাঁর দুই সন্তানসহ পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। তিনি বলেন, ‘যদি কোনো দিন সুযোগ হয়, তবে স্বাধীনতাযুদ্ধে বেগম খালেদা জিয়ার যে অবদান, তার জন্য তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং আমাদের প্রধানমন্ত্রী (তারেক রহমান) ও তাঁর ভাইকে (আরাফাত রহমান) ৯ মাস বন্দী থাকার কারণে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি করছি।’

সংসদ সদস্য মুজিবুর রহমান উল্লেখ করেন, তিনি এই প্রস্তাব প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য করছেন না, বরং ইতিহাসের সত্য তুলে ধরার জন্য করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে মুজিবুর রহমান বলেন, নির্যাতিত-নিপীড়িত একটি বিপ্লবের নাম তারেক রহমান। তাঁর ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে গাজীপুরবাসী উজ্জীবিত।

নিজের নির্বাচনী এলাকা সম্পর্কে মুজিবুর বলেন, দীর্ঘ ৩০ বছর পর গাজীপুর-১ আসনটি জনগণ বিএনপিকে উপহার দিয়েছে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি জনগণকে কথা দিয়েছিলাম, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ভাওয়াল মাঠের জনসভায় অংশগ্রহণ করবেন। এখন সেখানকার জনগণ মাননীয় প্রধানমন্ত্রীর সদয় আগমনের অপেক্ষায় রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবি বিএনপি এমপির

আপডেট সময় : ০১:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬