ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এগিয়ে রুমিন ফারহানা

Live News Bangla71
  • আপডেট সময় : ০২:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ১০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা জুনায়েদ হাবিব ৮২০ ভোট কম পেয়ে রয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপি জোটের মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব ‘খেজুর গাছ’ প্রতীকে ৬ হাজার ৬৭৭ ভোট পেয়েছেন। অন্যদিকে, এই আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তার ‘হাঁস’ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৪৯৭ ভোট।

এই আসনে এবার বিএনপি জোটের আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিব প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর রুমিন ফারহানা লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

পুরো নির্বাচনী এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে। প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন, শান্তিপূর্ণভাবেই এই কেন্দ্রে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। এখন উপজেলার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে পুরো আসনের চূড়ান্ত ফলাফলের অপেক্ষা করছেন সাধারণ মানুষ ও প্রার্থীর সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এগিয়ে রুমিন ফারহানা

আপডেট সময় : ০২:০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬