সংবাদ শিরোনাম ::
ভোলায়–১ আসনে ভোটের ফলাফলে এগিয়ে পার্থের গরুর গাড়ি প্রতীক
Live News Bangla71
- আপডেট সময় : ০২:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
ভোলা–১ আসনে বেশ কয়েকটি কেন্দ্রের ভোটের ফলাফলে এখন পযন্ত বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এগিয়ে আছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
ভোটের ফলাফলে ভোলা–১ আসনের ১৬টি ভোট কেন্দ্রের ফলাফলে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের গরুর গাড়ি মার্কায় ভোট পেয়েছে ১৩ হাজার ৮১৮ টি। তার বিপরীত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িপাল্লা পেয়েছে ৯ হাজার ৬৮৮ টি। এরপরে স্থানে রয়েছে হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ওবায়েদ বিন মোস্তফা ১৫ কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১হাজার ৫৯৩ টি।
অপরদিকে ভোলার বাকী ৩টি আসনে ভোটের ফলাফলে এখন পযন্ত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
















