মন্ত্রী-প্রতিমন্ত্রীর একান্ত সচিব নিয়োগে বিচারকদের পদায়ন নিয়ে হাইকোর্টের রুল
- আপডেট সময় : ০২:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের তিন সদস্যকে দুজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর এই আদেশ দেন।
গত ২৫ ফেব্রুয়ারি, ৯ মার্চ ও ১৬ সেপ্টেম্বর জারি করা স্মারকের মাধ্যমে এই বিচারিক কর্মকর্তাদের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। কেন এই নিয়োগ আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি, বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্বাহী বিভাগে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশনা কেন দেওয়া হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। তিনজন বিচারিক কর্মকর্তাকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে পদায়ন বা নিয়োগসংক্রান্ত গত ২৫ ফেব্রুয়ারি, গত ৯ মার্চ ও ১৬ সেপ্টেম্বরের স্মারক কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

























